আল্ট্রা মেইল

SKU: AT-05

Rich, Warm ভ্যানিলা + গুড়ো দারুচিনি + অল্পখানি নাশপাতি — এমন অদ্ভুত কম্বিনেশানের অথচ পুরুষালি ঘ্রাণ এর আগে খুব একটা পাওয়া যায়নি। ব্যাপারটার ছিটেফোঁটা পাওয়া যায় আপামর জনসাধারণের চরম পছন্দের “ওয়ান মিলিয়ন” পারফিউমে, যেটা কি না আরো অনেক মিষ্টি । কিন্তু আজকের এলকোহলমুক্ত ঘ্রাণটাকে “অনেক/ বেশি বেশি” শব্দে আটকে দেওয়া কষ্টকর। সবকিছুর পারফেক্ট ব্যালেন্স । ভ্যানিলার উষ্ণতা পরিমাণমত, দারুচিনি নাককে পিড়া দিচ্ছেনা একটুও বরং ম্যানলিনেসকে প্রকাশ করছে রাজকীয়ভাবে , কাপড়ে লাগানোর খানিক পর থেকেই নাশপাতি আস্তে আস্তে উড়ে গিয়ে জায়গা করে দিচ্ছে আজব এক মিষ্টত্বকে, যার তুলনা করা যায় গোলাপি হাওয়াই মিঠাই এর সাথে। এমন সুন্দর করে সবকয়টা ঘ্রাণ মিশে থাকে, মনে হয় যেন এরা বিচ্ছিন্ন কিছু না, সবাই শুরু থেকেই একগাট্টি সুতো দিয়ে আষ্টেপৃষ্ঠে জোড়া লাগানো ^_^

ঈদে থাকছে বিশেষ অফার!

কুপন কোড ব্যবহার করে পান ৫% বোনাস!
অফারটি সীমিত সময়ের জন্য। আজই সুযোগ কাজে লাগান!

190.00

11 People watching this product now!

Payment Methods:

Description

সাধারণত যেটা হয়, শোরুমে মানে অফলাইনে আগে নিয়ে আসি নতুন কোন ঘ্রাণ, সেটা ক্রেতাদের কেমন লেগেছে তা বিচার বিশ্লেষণ করে এরপরে অনলাইনের ময়দানে নিয়ে আসা হয়। আজ একটা ব্যতিক্রম হয়ে যাক? পারফিউমেন্সের ১০৫ নাম্বার ঘ্রাণের মোড়ক উন্মোচন এখানেই হোক? :D Ultra Male ঘ্রাণটা অনেক দিক থেকেই তাই ইউনিক। মিষ্টি হওয়ার পরেও ম্যানলি, প্রায় ৮ঘন্টার মতন স্থায়িত্ব হলেও একঘেয়েমি নিয়ে আসে না, প্রথমবার ঘ্রাণ নিয়ে সাধারণ মনে হলেও ১০সেকেন্ডের মাথায় নাক আবার সেই জায়গায় নিয়ে যেতে বাধ্য করে কিভাবে যেন, তরুণ আর বয়স্ক উভয় বয়েসীরাই আপন করে নেয় — ব্যতিক্রমের শেষ নেই। আপনারাই বলুন, এমন ঘ্রাণের জন্য নিয়ম না ভাংলে কার জন্যে ভাংবো? হু ?

 

Customer Reviews

Related Products

Recently Viewed